• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব
২০২৬ ফিফা বিশ্বকাপ

যুক্তরাষ্ট্রে পৌঁছে ইরান কোচের বিস্ফোরক মন্তব্য

আন্তর্জাতিক ডেস্ক
  ১৫ জুন ২০২৬, ০৯:০৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রেই পা রাখতে হলো ইরান ফুটবল দলকে। দলের বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ২০২৬ বিশ্বকাপে ইরানের সব গ্রুপ পর্বের ম্যাচই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের মাটিতে। মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছেই আয়োজকদের সমালোচনায় সরব হয়েছেন ইরানের প্রধান কোচ আমির ঘালেনোই। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা ও সংঘাতের প্রসঙ্গ টেনে তিনি একাধিকবার নিজের অসন্তোষ প্রকাশ করেন। বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরের মাঝেও রাজনৈতিক বাস্তবতা যে ইরান শিবিরকে প্রভাবিত করছে, কোচের বক্তব্যে তারই প্রতিফলন দেখা গেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আক্রমণে পরিস্থিতি উত্তপ্ত। বিশ্বকাপে ইরানের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে স্থানান্তরের কথা অনেকবার শোনা গেলেও তা আর হয়নি। এমনকি ইরান দলের কয়েকজন সাপোর্টিং স্টাফকেও ভিসা দেওয়া হয়নি। গত রাতে মেক্সিকোর তিহুয়ানা থেকে বিশ্বকাপের ভেন্যু লস অ্যাঞ্জেলেসে পা রাখার পর ইরানের প্রধান কোচ ঘালেনি স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, খেলার সঙ্গে রাজনীতি মেশানো উচিত নয়। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব না। আর ফিফার স্লোগানও হলো যে ফুটবলকে রাজনীতি থেকে আলাদা রাখা উচিত। আমরা ইরানের প্রত্যেককে সম্মান করি।’

আগামীকাল লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ সময় সকাল ৭টায় নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান। এখানেই প্রবাসী ইরানিদের সংখ্যা বেশি। ঘটনা যা-ই ঘটুক না কেন, ঘালেনির ভাষায় ফুটবলাররা নিজের দেশকে প্রতিনিধিত্ব করছেন। সংবাদ সম্মেলনে ইরান কোচ বলেন, ‘আমরা এখানে ফুটবল খেলতে এসেছি এবং ইরানের প্রতিনিধিত্ব করছি। ইরানের স্থানীয় হোক বা প্রবাসী ইরানি-আমরা সবারই প্রতিনিধি। শুধু নিজেদের দেশ নিয়েই ভাবছি।’

যদি কোনো কারণে গ্যালারিতে ইরানকে লক্ষ্য করে বিতর্কিত স্লোগান দেওয়া হয়, তাহলে ফুটবলাররা ম্যাচ বয়কট করবে বলে ৯ জুন স্থানীয় এক সংবাদমাধ্যমে এমনটাই জানিয়েছিলেন দেশটির ক্রীড়ামন্ত্রী আহমাদ দোনিয়ামালি। যেহেতু মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি, তাহলে এমন কিছু ঘটতেই পারে। ইরান দল যখন লস অ্যাঞ্জেলেসে পৌঁছায়, তখন লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামের কাছাকাছি এলাকায় একদল প্রবাসী ইরানি বর্তমান সরকারের নিন্দা জানিয়ে এবং গণতন্ত্রের পক্ষে বিক্ষোভ সমাবেশ করেন।

আরও পড়ুন

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন

মার্কিন অবরোধ প্রত্যাহারসহ যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা থাকছে

যুক্তরাজ্যের ইংলিশ চ্যানেলে সন্দেহভাজন রুশ ছায়া নৌবহরের তেলবাহী জাহাজ জব্দ

বার্তা সংস্থা এএফপির এক প্রশ্নের জবাবে ঘালেনি জানিয়েছেন, আশপাশে ঘটে যাওয়া ঘটনা দলের পারফরম্যান্সে প্রভাব ফেলবে না। ইরান কোচ বলেন, ‘আমরা এখানে একটি ভালো ম্যাচ উপহার দিতে এসেছি। আমাদের চারপাশে যা কিছু আলোচনা হচ্ছে, সেদিকে মনোযোগ দিচ্ছি না।’

তিহুয়ানার বিশ্বকাপ বেস ক্যাম্প থেকে এক জমকালো বিদায়ী সংবর্ধনার মধ্য দিয়ে লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে রওনা হয় ইরান। রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার মধ্যে ইস্টার্ন সময়ের বিকেল ৪:১১ মিনিটে বিমানবন্দরের ২৫এল রানওয়েতে তাদের বহনকারী এ৩২০) উড়োজাহাজটি অবতরণ করে। বিমানবন্দর থেকে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম মাত্র ১৫ মিনিটের দূরত্বে অবস্থিত। এই ভেন্যুতেই ২১ জুন বেলজিয়ামের বিপক্ষে খেলবে ইরান। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ইরান খেলবে আরেক ভেন্যুতে। ২৭ জুন সিয়াটলে মুখোমুখি হবে ইরান-মিসর।

কেএম

  • ইরান যুদ্ধ
  • ২০২৬ ফিফা বিশ্বকাপ
  • ইরান
এ সম্পর্কিত আরও খবর
তিউনিসিয়াকে উড়িয়ে দিয়ে সুইডেনের দাপুটে জয়
তিউনিসিয়াকে উড়িয়ে দিয়ে সুইডেনের দাপুটে জয়
তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন
তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন
জার্মানির ৭ গোলে আর্জেন্টিনা ভক্ত মেহজাবীন, তানজিকারা উচ্ছ্বসিত
জার্মানির ৭ গোলে আর্জেন্টিনা ভক্ত মেহজাবীন, তানজিকারা উচ্ছ্বসিত
মার্কিন অবরোধ প্রত্যাহারসহ যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা থাকছে
মার্কিন অবরোধ প্রত্যাহারসহ যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা থাকছে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।